[Poem][newsticker]
Latest Post

 https://somoyjournal.com/news-post/42606/Martin-Raiser-has-reaffirmed-the-global-lender%E2%80%99s-commitment-to-Bangladesh-amid-economic-challenges



Jamal Uddin:

World Bank (WB) Vice President for South Asia, Martin Raiser, visited Dhaka from February 8 to 12, reaffirming the global lender’s commitment to Bangladesh amid economic challenges. The visit focused on bolstering development efforts, including energy sector reforms, financial stability, and inclusive growth strategies.

On February 11, Raiser met with Chief Adviser Professor Muhammad Yunus, reiterating the WB’s support for Bangladesh’s reform agenda. 

Prof Yunus detailed his initiative to create a consensus commission to facilitate dialogue with political parties on key reforms recommended by six major commissions.

Discussions centered on WB financing for governance, transparency, and digitalization reforms, including tax administration. Raiser emphasized that reforms are critical for Bangladesh’s democratic transition and future growth, reinforcing trust in institutions. He urged the separation of tax administration from tax policy to enhance governance and transparency, stating that Parliament should have sole authority over tax exemptions.

Raiser also highlighted the need for improved public procurement systems and stressed the independence of the Bangladesh Bureau of Statistics to ensure reliable data for policymaking. Additionally, he underscored the significance of a strong digitization agenda, particularly in developing the National Identification (NID) system. He noted that the WB could facilitate connections with countries that have advanced digital identification infrastructures.

With a focus on transparency and institutional integrity, Raiser emphasized that the successful implementation of these reforms would be crucial in shaping Bangladesh’s future economic trajectory.

The visit reaffirmed the WB’s role in supporting Bangladesh’s long-term economic resilience, governance reforms, and inclusive development strategies.

Over the years, the WB has committed approximately $44 billion to Bangladesh, primarily in grants and concessional credits. 

On February 12, Raiser visited United International University’s Innovation Center, engaging with students and faculty on digital transformation and entrepreneurship. 

During the visit, he also held meetings with senior officials of the interim government, including the finance and energy advisers, the Bangladesh Bank governor, and other key officials.

Somoyjournal/MI

https://somoyjournal.com/newspost/42808/%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC-,-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8-%E0%A6%A6%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0




জামাল উদ্দীন:


সম্প্রতি এআই প্রযুক্তি নিয়ে চীন ও মার্কিনিদের প্রতিযোগিতা দেখে অনেকেই ভাবতে পারেন- আমরা কোথায় আছি? আমাদের এখানকার এই মুহূর্তের আলোচ্য বিষয় কি? অর্থনৈতিকভাবে আমাদের অগ্রগতি কিংবা সূচকগুলোর নিম্ন গতিতেও কি আমাদের ভাবনা আছে? নাকি সাধারণ জনগণের মৌলিক চাহিদা নিয়েও নূন্যতম উদ্বেগ কাজ করছে? -কোনটাই নয়, বরং কম গুরুত্বপূর্ণ ও কেবলই পেছনে হটার বিষয়গুলি আমাদের সমাজে মূখ্য আলোচ্য। কিন্তু কেন এমনটি হচ্ছে? আসলে জনগণের মৌলিক অধিকারগুলো যখন অপূর্ণ রয়ে যায়, তখন এগুলো বাস্তবায়নের ব্যর্থতা ঢাকতে অন্যদিকে আলোচনার মোড় ঘুরিয়ে দিতে আমরা বেশ সিদ্ধহস্ত। বলা হয়ে থাকে, একটি দেশের স্বাধীনতা তখনই পূর্ণতা পায় যখন সে দেশের জনগণ সাংবিধানিক মৌলিক অধিকারগুলো ভোগ করতে পারেন। সেজন্য রাজনৈতিক সদিচ্ছা খুবই জরুরী। রাজনীতিবিদগন রাষ্ট্র পরিচালনা করবেন এটাই স্বাভাবিক। কিন্তু রাজনীতিবিদদের রাষ্ট্র পরিচালনায় কোন ব্যর্থতা থাকলে তার বিরূপ প্রভাব পড়ে দেশে জনগণের উপর। স্বাধীনতার ৫৩ বছর পর বাংলাদেশ তুলনামূলকভাবে অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে আছে। '৭০ দশকেও যেসব দেশ অর্থনৈতিকভাবে বাংলাদেশ থেকে পিছিয়ে ছিল সেগুলো এখন বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। বাংলাদেশ যে অগ্রসর হয়নি তা নয়, কিন্তু প্রত্যাশিত মাত্রায় অগ্রসর হতে পারেনি। যে পরিমাণ সময় ব্যয় হয়েছে সে তুলনায় বাংলাদেশের অগ্রগতি নগণ্য। যদিও বিভিন্ন সময় বিশ্ব ব্যাংক আই এম এফ কিংবা অন্যান্য উন্নয়ন সহযোগীরা বাংলাদেশের অর্থনীতিকে মিরাকল বলেই চালিয়েছেন। কিন্তু এই মিরাকেলের নেপথ্যে ছিল আনঅর্গানাইজড সেক্টর। সে বিষয়ে আরেক দিন আলোকপাত করবো। 

বাস্তবতা হচ্ছে ধাপে ধাপে এগিয়ে গেলেও বারবার হোঁচট খেয়েছে বাংলাদেশের অর্থনীতি। এর একটাই কারণ রাজনীতি।  রাজনৈতিক সংস্কার কিংবা রাজনৈতিক সমাধান যাই বলি না কেন, সেটি নিশ্চিত না হওয়ায় বাংলাদেশ বারবার পিছিয়ে পড়ছে। গণতন্ত্র হোছট খাওয়া মানে অর্থনীতির গতি স্লথ হয়ে যাওয়া। যেটা আমরা ওয়ান ইলেভেনের সময় ও দেখেছি। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর বেশ কিছু খাতে সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। বিভিন্ন সংস্কার কমিশন গঠিত হয়েছে। কোন কোন কমিশন তাদের রিপোর্টে প্রকাশ করেছে। কিন্তু এর ফলপ্রসূ বাস্তবায়ন কোন দিকে সেটি এখনো প্রশ্ন সাপেক্ষ। 

এ দেশের সাধারণ জনগণ দুবেলা খেয়ে পরে বেঁচে থাকতে পারলেই সন্তুষ্ট। সেই জনগণের জীবন জীবিকার খোঁজ সরকারিভাবে কতটা নেয়া হচ্ছে বা আদতে সাধারনের কথা বিবেচনায় আছে কিনা সেটিও পরিষ্কার নয়। সাম্প্রতিক বিভিন্ন খাতে ভ্যাট বা মূল্য সংযোজন কর বৃদ্ধির বিষয়টি সাধারণের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। কারণ ভ্যাটের হার বাড়ানোর ফলে সাধারণ জনগণকে বাড়তি দামে পণ্য কিনতে হবে। ভ্যাট জনগণই দিচ্ছে, কিন্তু মাস শেষে তার পকেট থেকে যে বাড়তি টাকা চলে যাচ্ছে সেটা পোষাবে কিভাবে? তার আয় কি একই হারে বাড়ছে? 
ভ্যাট নিয়ে আরো কিছু সংশয়ও রয়েছে। ভ্যাট বা মূল্য সংযোজন কর মূলত সেবা বা পণ্যের উপরে যে পরিমাণ মূল্য সংযোজিত হয়েছে তার ওপর নির্ধারিত হারে ভ্যাট গণনা হবে। ভ্যাটের সেই মূলনীতি থেকে সরে এসে এখন ঢালাও ভ্যাট আরোপ এবং আদায়ের কৌশল নেয়া হচ্ছে। অতীতের সরকারগুলো তাই করেছে। ভ্যাট থেকে সরকারের রাজস্ব আদায় করা খুব সহজ। তাই এখাতে সবাই বেশি জোর দিয়ে থাকে। বর্তমান সরকারের প্রতি সাধারণ জনগণের প্রত্যাশা ছিল ভিন্ন। যেমন চেয়েছিল এ সরকার তাদের জীবনযাত্রাকে কিছুটা সহনীয় ও সহজ করতে ভূমিকা রাখবে। কিন্তু বছরের শুরুতেই ঢালাও ভ্যাট আরোপ জনগণের মাঝে হতাশা বাড়িয়েছে। যদিও কোন কোন খাতে ব্যাটের হার পুনঃপর্যালোচনা করা হয়েছে। অনেকেই এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। সামনে বাজেট। বাজেট মানে আরেক দফা ভ্যাট ট্যাক্স বাড়বে, এমনটাই সবার ধারণা। তার কয়েক মাস আগেই এভাবে ভ্যাটের হার বাড়িয়ে দেয়াটাকে অযৌক্তিক বলেই মনে করেছেন বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট উদ্যোক্তাগন ।

অনেকেই বলে থাকেন বাংলাদেশর অধিকাংশ মানুষ ভ্যাট-ট্যাক্স দেয় না। যদিও প্রত্যক্ষ করের বিষয়টি এখানে অনেকেই বুঝিয়ে থাকেন। কিন্তু পরোক্ষ করের মাধ্যমে প্রতিটি জনগণই সরকারকে ট্যাক্স দিয়ে থাকেন। শুধু ফকির কি ধনী বলতে ট্যাক্স এর কাছে সবাই সমান। বিশেষত ভ্যাটের আওতা বাড়ানোর ফলে প্রতিটি সেবা কিংবা পণ্য কেনার সময় ক্রেতারা ভ্যাট দিয়ে থাকেন। শুধু ভ্যাটই নয়, ক্ষেত্রভেদে সম্পূরক শুল্ক, আবগারি শুল্ক পরিশোধ করতে হয়। সুতরাং সাধারণ জনগণ বা প্রতি জন ক্রেতা মানেই একজন করদাতা। প্রত্যক্ষ ও পরোক্ষ করের বাইরে মূল্যস্ফীতিও বিদ্যমান। মূল্যস্ফীতিও এক ধরনের ট্যাক্স। কাজেই প্রতিটি জনগণের কাছ থেকে ট্যাক্স আদায়ের ব্যাপারে যতটা গভীর মনোযোগ, ঠিক ততটাই উদাসীন নাগরিকের মৌলিক সেবা বা চাহিদা নিশ্চিত করার ক্ষেত্রে। এখানে রাষ্ট্রের দায় জনগণের কাছে ঠিক কতটা তা নিয়েও নানাজানের নানা মত। আমলারাও দায়িত্বে  থাকলে তাদের ভূমিকা একরকম। দায়িত্ব থেকে সরে গেলে তাদের চিন্তা ভাবনা কিংবা কথার সুর পাল্টে যায়। 

একথাও ঠিক যে রাষ্ট্রীয় পলিসি কিছু ক্ষেত্রে বাহ্যিক প্রভাবেও প্রভাবিত হয়। সেটা দরিদ্র দেশগুলোর সবার ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু অভ্যন্তরীণ চাহিদা ও বাহ্যিক চাহিদার মধ্যে সমন্বয় সাধন এবং সাধারণ জনমনে স্বস্তি দেয়ার নীতি গ্রহণই একটি ভারসাম্যমূলক পরিস্থিতি নিশ্চিত করতে পারে।

যদিও আমরা জানি যে দেশের অর্থনীতি চরম ক্রান্তি কাল অতিক্রম করছে। ব্যাংকিং খাতে লুটপাট, যেনতেনভাবে উন্নয়ন প্রকল্প গ্রহণ, সাপ্লায়ার্স ক্রেডিট বা সরবরাহকারী ঋণের ফাঁদে আছে দেশ। এই ঋণের কিস্তি পরিশোধের জন্য সহায়ক অর্থনৈতিক সামর্থ্য সরকারের সামনে নেই। বিগত সময়ে বাংলাদেশের যে হারে বৈদেশিক ঋণ বেড়েছে তা পরিশোধ করা এখন চ্যালেঞ্জ। বাংলাদেশ এখন প্রায় ১০০ বিলিয়ন ডলারের ঋণের জালে আটকা রয়েছে।  যেসব কারণে কিংবা যে প্রকল্পে এ ধরনের ঋণ গ্রহণ করা হয়েছিল সেসব প্রকল্পের বাস্তবায়নও মান সম্মত হয়নি। কোন কোন প্রকল্প রয়েছে যেগুলো বাস্তবায়নের পর তা থেকে প্রাপ্ত অর্থ খুবই নগণ্য, যা দিয়ে ঋণ শোধ করা সম্ভব হচ্ছে না। সরবরাহ ঋণের নেতিবাচক প্রভাব থাকলেও বিগত সময়ে এই ঋণ নেয়ার প্রতি বেশি আগ্রহী ছিল সরকার। সাপ্লায়ারস ক্রেডিট বা সরবরাহকারী ঋণ প্রকল্পের যন্ত্রপাতি, সরঞ্জাম সবকিছুই ঋণ হিসেবে আন্তর্জাতিক বাজারের চেয়ে বেশি দামে ধরা হয়। এই ঋণের সুদের হার বেশি এবং স্বল্প সময় পরিশোধ করার শর্ত থাকে। অথচ উন্নয়ন সহযোগী তথা বিশ্ব ব্যাংকের কাছ থেকে ঋণ নিলে তার সুদের হার কম থাকে এবং দীর্ঘমেয়াদী পরিশোধ করতে হয়। 

এখন ঋণ পরিশোধ ও দৈনন্দিন ব্যয় মিটানোর কাজে সরকার সংকটে রয়েছে। সরকারের আয় বাড়ানোর জন্যই বিভিন্ন খাতে রাজস্ব আদায়ের নজর দিয়েছে। কিন্তু দেশের ব্যবসা বাণিজ্য গতিশীল না হলে রাজস্ব আয় বাড়বে না এটাই স্বাভাবিক। ব্যবসায়ী মহলের প্রত্যাশা ছিল সরকার বরং ব্যবসা বান্ধব নীতি গ্রহণের মাধ্যমে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেবে, যার মাধ্যমে ব্যবসা-বাণিজ্য গতিশীল হবে এবং বাণিজ্য সম্প্রসারণ হলে সরকারও রাজস্ব পাবে।
তবে এই মুহূর্তে অর্থনৈতিক সূচক গুলোর প্রায় সবগুলোই নিম্নমুখী বিষয়টি সম্ভবত নীতি নির্ধারকগণ বুঝতে পেরেছেন। হয়তো সে কারণেই জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেছেন যে আগামী বাজেটে ট্যাক্স বাড়াবেন না। শুধু ট্যাক্স বাড়ানোর বিষয় নয় দরকার দেশের শিল্প এবং বাণিজ্যিক আমদানিকারকদের মধ্যে শুল্কহারের সামঞ্জস্যিকরন। কারণ, শিল্পে প্রাধান্য দিয়ে অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থাকে সক্রিয় করতে পারলে আমদানি নিয়ন্ত্রণ করার সহজ হবে। বৈদেশিক মুদ্রার ব্যয় সাশ্রয় হবে। আমদানির মাধ্যমে মুদ্রা পাচারের ঘটনাও কমবে। দিনশেষে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হতে হবে। যা অর্থনীতিকে এগিয়ে নেয়ার জন্য বড় নিয়ামক হিসাবে কাজ করবে। রাজনীতিবিদদের উচিত প্রথাগত রাজনৈতিক আচরণ থেকে বেরিয়ে আর্থ-সামাজিক উন্নয়নে মনোযোগী হওয়া। কারণ, সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে। শুরুতেই বলেছি, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এআই প্রযুক্তি নিয়ে যে পরিমাণ প্রতিযোগিতা লক্ষ্য করেছি তা থেকে আমাদের শিখতে হবে। আমরা যে কতটা পিছিয়ে আছি সেটা অনুধাবন করতে হবে। সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার এখনই সময়।

-লেখক : সাংবাদিক।

 https://somoyjournal.com/news-post/39980/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9A-%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%A6%E0%A7%80%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%98%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%80-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87:-%E0%A6%86%E0%A6%87%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%8F%E0%A6%AB-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8


জামাল উদ্দীন:

বিশ্ববাজারে পণ্যের উচ্চ মূল্য দীর্ঘস্থায়ী হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্রিস্টালিনা জর্জিয়েভা। সম্প্রতি তিনি বলেছেন, এমনিতেই মানুষ শ্লথ প্রবৃদ্ধি ও উচ্চ ঋণের কারণে জেরবার; তার সঙ্গে উচ্চ মূল্যস্ফীতি মানুষের জীবন আরও দুর্বিষহ করে তুলবে।

বিশ্বব্যাংক-আইএমএফের যৌথ সম্মেলনে দেওয়া এক বক্তৃতায় ক্রিস্টালিনা বলেন, বিশ্ববাজারে পণ্যের দাম যে বেড়েছে, তা দীর্ঘস্থায়ী হবে। এতে মানুষের কষ্ট বাড়বে। এই দীর্ঘস্থায়ী উচ্চ মূল্যের কারণে মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হতে পারে বলেও তিনি সতর্ক করেন। তিনি আরও বলেন, একদিকে প্রবৃদ্ধির ধীরগতি, আরেক দিকে উচ্চ ঋণ—এই জোড়া ধাক্কার হাত থেকে মানুষের নিস্তার নেই।

ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, বিশ্ব অর্থনীতি কিছুটা ভালো অবস্থায় রয়েছে; যদিও তাঁর সতর্কবার্তা, উদ্বেগ এখনো রয়ে গেছে। তিনি আরও বলেন, বাণিজ্যের প্রবৃদ্ধি বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধির তুলনায় কিছুটা কম।

সম্মেলন উপলক্ষে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস প্রকাশ করেছে আইএমএফ। সংস্থাটির পূর্বাভাস, চলতি বছর বৈশ্বিক প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ২ শতাংশ। আগামী বছরেও প্রবৃদ্ধির একই থাকবে। এর মধ্যে উন্নয়নশীল ও উদীয়মান দেশগুলোর প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ২ শতাংশ আর উন্নত দেশগুলোর প্রবৃদ্ধি হতে পারে ১ দশমিক ৮ শতাংশ। ২০২৫ সালের পর বৈশ্বিক সার্বিকমূল্যস্ফীতি কমে দাঁড়াবে ৩ দশমিক ৫ শতাংশ।

আইএমএফ আরও বলেছে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৫ শতাংশ। সার্বিক মূল্যস্ফীতি হতে পারে ৯ দশমিক ৭ শতাংশ। চলতি অর্থবছরের জন্য জিডিপির প্রবৃদ্ধি নিয়ে আইএমএফের আগের পূর্বাভাস ছিল ৬ দশমিক ৬ শতাংশ। তবে মূল্যস্ফীতি আগেও ৯ দশমিক ৭ শতাংশ হবে বলে জানিয়েছিল সংস্থাটি। সর্বশেষ আউটলুকে বলা হয়েছে, ২০২৪ এবং ২০২৫ সালে বিশ্বের জিডিপির প্রবৃদ্ধি ৩ দশমিক ২ শতাংশে স্থির থাকবে। তবে নিম্ন প্রবৃদ্ধি এবং উচ্চ মূল্যস্ফীতির কারণ উল্লেখ করা হয়নি।

রাজনৈতিক অনিশ্চয়তা ও সাম্প্রতিক বন্যা এর অন্যতম কারণ বলে জানায় সংস্থাটি। এর আগে প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছিল আরেক দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এবার একই পথে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফও। 

গত সেপ্টেম্বরে ঢাকা সফরে, আইএমএফের প্রতিনিধি দল অর্থনৈতিক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে মন্থর বলে মন্তব্য করে। প্রবৃদ্ধি অব্যাহত রাখার মত কিছুই ঘটেনি বলেও জানায় তারা। রাজনৈতিক অনিশ্চয়তা, শিল্পখাতে অস্থিরতা এবং বন্যাকে কারণ হিসেবে দায়ী করা হয়।


 https://somoyjournal.com/news-post/38765/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%95%E0%A7%82%E0%A6%B2-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%93-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0




জামাল উদ্দীন:

দেশের অর্থনীতি এগিয়ে নিতে বাণিজ্য সহায়ক পরিবেশ নিশ্চিত করাসহ সংস্কার উদ্যোগের তাগিদ দিতে মহাসমাবেশ আয়োজন করছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। এরই মধ্যে তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মিটিং করেছেন। সেই মিটিংয়ের সূত্র ধরে ব্যবসায়ীদের মহাসম্মেলনের আয়োজন করা হচ্ছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আগামী ১২ সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্যবসায়ী সম্মেলনের মূল আলোচ্য বিষয় হচ্ছে দেশের শিল্পায়নকে এগিয়ে নেয়া, উৎপাদন বাড়ানো, আইনি ও  ব্যাংকিং ব্যবস্থার এবং সাম্প্রতিককালে শিল্প খাতে যে অস্থিরতা রয়েছে তা কঠোর হাতে দমন করা। 

গত ৫ আগষ্ট বিগত সরকারের পতনের পর শিল্পখাতেও অস্থিরতা বিরাজ করছে। শ্রমিকদের নানা দাবিতে রপ্তানিমুখী শিল্পকারখানায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পাশাপাশি ব্যবসায়ী-উদ্যোক্তাদের মধ্যেও বিভক্তি ছড়িয়ে পড়েছে। কতিপয় ব্যবসায়ী নেতা বিগত সরকারের দালালি করেছেন এমন অভিযোগে সাধারণ ব্যবসায়ীরা বলেছেন, অতিমাত্রায় দালালির কারণে বাণিজ্য প্রসার ঘটেনি। এমনকি ব্যবসায়ীদের পক্ষে কথা বলার ফোরামগুলোও সরকারের কব্জায় পড়ে যায়। এ অবেস্থা থেকে উত্তরণের জন্য ব্যবসায়ী সংগঠনগুলোর সংস্কার ও বিদ্যমান নেতৃত্বে আমূল পরিবর্তন জরুরী। এসব সংগঠনের নির্বাচনী কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তাও দেখা দিয়েছে। 

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইকে কেন্দ্র করে অনেকদিন ধরেই সাধারণ ব্যবসায়ীদের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে বলে জানান এফবিসিসিআইর সাবেক পরিচালক আবদুল হক তিনি বলেন, এফবিসিসিআই মূলত সব ধরণের ব্যবসায়ীদের সংগঠন হলেও সম্প্রতি এটি এলিট বিজনেস ক্লাবে পরিণত হয়েছে। এই এলিট ক্লাব আবার বিশেষ রাজনৈতিক মদদপুষ্ট ব্যবসায়ীদের এলিট ক্লাব। এখানকার নেতৃত্ব ঠিক করে দিত সরকারের উপরমহল থেকে। সাধারণ সদস্যরা মতিঝিলে সংগঠনটির অফিসে ঢুকতে হলেও বিশেষ অনুমতির প্রয়োজন হতো। সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় এফবিসিসিআইয়ের শীর্ষ পদে অধিষ্টিত হওয়ার সুযোগ থাকায় সাধারণ সদস্যদের গুরুত্ব ছিল একেবারেই কম। আগে এফবিসিসিআইয়ের সভাপতিসহ সব পদে সরাসরি নির্বাচন হতো এবং যারা নির্বাচিত হয়ে আসতো প্রত্যেকেই ছিলেন নামকরা ব্যবসায়ী এবং সবার ইমেজ ছিল ভিন্ন রকম। বির্গত কয়েকটি নির্বাচনে বিগত সরকারের আশীর্বাদপুষ্টরা এখানে এসে শীর্ষ পদে নেতৃত্ব দিয়েছেন। ফলে সাধারণ সদস্যদের প্রতি কোন জবাবদিহিতা তাদের ছিল না বলা যায়। 

সরকার পতনের পর ভিন্ন ধারার কয়েকজন ব্যবসায়ী নেতা সামনে চলে এসেছিলেন। অভিযোগ উঠেছে এদের কেউ কেউ বিজনেস কমিউনিটির কন্ট্রোলিং পাওয়ারটা নিজের আয়ত্বে নিয়েছেন। সাধারণ সদস্যদের অভিযোগ, আগের মতই কি এখনো চলবে? যদিও অনেকে বলেছেন একটা পরিবর্তন তো হতেই হবে। এটি সেই পরিবর্তনেরই ফল। তবে ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তারা বলেছেন, তারা বরাবরই অবহেলিত। বাংলাদেশ এসএমই ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলী জামান জানান, সবসময়ই এলিট ব্যবসায়ীদের স্বার্থসিদ্ধি করে আসছে এফবিসিসিআই। কিন্তু ব্যাপক কর্মসংস্থান হলেও এসএমই খাত ছিল উপেক্ষিত -অবহেলিত। আমরা চাই এফবিসিসিআই-এ এমন নেতৃত্ব আসুক যারা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসবেন, যারা জিতবেন তারা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করবেন। 

ব্যবসায়ীরা অভিযোগ করছেন, সম্প্রতি শিল্প কারখানায় হামলার পেছনে বহিরাগতদের উস্কানি রয়েছে। তাদের মতে, কারখানার ভেতরে শ্রমিকরা বিক্ষোভ করলে সেটা আলোচনার মাধ্যমে মেটানো যায়। কিন্তু বহিরাগতরা এসে হামলা চালালে কিংবা বাইরে থেকে ভেতরে শ্রমিকদের উস্কানি দিলে সেটা সহজে সমাধান করা যায় না। ব্যবসায়ী নেতারা বহিরাগতদের হামলা-উৎপাতকে এই মুহূর্তে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। কেউ অভিযোগ করে বলেছেন, রাজনৈতিক পালাবদলের সুযোগ নিয়ে কতিপয় ব্যক্তি, ব্যবসায়ীদের কাছ থেকেও চাঁদাবাজি করছেন।

বর্তমানে বাংলাদেশের বড় শিল্প গ্রুপগুলোর সবাই প্রায় বেকায়দায় রয়েছে। বিশেষত: ছাত্র আন্দোলনের সময় গণভবনে ব্যবসায়ী নেতাদের বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ায় অনেকে আতঙ্কেও আছেন। এ অবস্থায় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার নামে সামনের সারিতে চলে এসেছেন কয়েকজন ব্যবসায়ী নেতা। এদের মধ্যে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের সভাপতি মাহবুবুর রহমান, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুসহ কয়েকজন রয়েছেন। গুলশানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্র (আইসিসি) অফিসে একাধিক বৈঠক হয়েছে।  এসব বৈঠকে বর্তমান পরিস্থিতি সামাল দেয়া ও উদ্ভূত বিষয়ে সরকারের সুনজরে আনা প্রয়োজন বলে মতামত ব্যক্ত করা হয়। সে ধারাবাহিকতায় দেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নজরে সমস্যাটি তুলে ধরা প্রয়োজন বলেও মন্তব্য করে করেন। এ অবস্থায় তারা সিদ্ধান্ত নেন যে প্রধান উপদেষ্টার কাছে তারা বিষয়টি তুলে ধরবেন এবং সে আলোকে আগামী ১২ সেপ্টেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্যবসায়ী সম্মেলনের উদ্যোগ নেয়া হয়। সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিক দাওয়াতপত্র হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

এদিকে এফবিসিসিআই-এর বর্তমান সভাপতি মাহবুবুল আলম দীর্ঘদিন ধরেই মতিঝিলের ফেডারেশন ভবনে যাচ্ছেন না। তার বিরুদ্ধে অনাস্থা এনে পদত্যাগ দাবি করে সাধারণ ব্যবসায়ীরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। সাধারণ ব্যবসায়ীদের দাবি এখন থেকে এফবিসিসিআই সরাসরি ভোটে নেতা নির্বাচন করবে। আর এভাবেই এই মুহূর্তে এফবিসিসিআই সংস্কারের পথে একধাপ এগিয়ে যাওয়া হবে বলে মনে করেন তারা। 

ব্যবসায়ীরা জানান, যৌথ অভিযান শুরুর পর শিল্প কারখানায় পরিবেশ কিছুটা শান্ত হয়ে আসছে। তবে শ্রমিকদের মাঝে অসন্তোষ এখনো পুরোপুরি কাটেনি। এখানে শ্রমিকদের স্বার্থের পাশাপাশি শিল্পেরও নিরাপত্তা জরুরী । শিল্প না টিকলে দেশের অর্থনীতি ভেঙে পড়বে। এজন্য শিল্প সুরক্ষায় প্রয়োজনীয় নীতি সংস্কার দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে পারে বলে মনে করেন ব্যবসায়ীরা।

এদিকে এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর সাম্প্রতিক তৎপরতা বেশ চোখে পড়ার মতো। সরকার পতনের পর তিনি অনেক কিছুতেই অগ্রণী ভূমিকা পালন করছেন। ব্যবসায়ী সম্মেলনেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ। এর আগে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে নিয়েও তিনি ব্যবসায়ী সম্মেলন করেছিলেন। তার এবারের তৎপরতায় অনেকেই খুশি। কেউ কেউ আবার ভারাক্রান্ত হৃদয়ে বললেন, বিগত সরকারের সুবিধাভোগী কোন কোন ব্যবসায়ী নেতাকে তিনি শেল্টার দিচ্ছেন। এরমধ্যে এফবিসিসিআইয়ের দুইজন সাবেক সভাপতির কথাও বলেছেন তারা। তবে এ বিষয়ে যোগাযোগ করার জন্য টেলিফোন করা হলেও আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।


Jamal Uddin
Journalist & Author


Jamal Uddin, is a distinguished Bangladeshi journalist renowned for his significant contributions to the media landscape. Currently he is working for mass-circulated  newspaper daily 'kalbela' as Consulting Editor. Before his current responsibilities, he was held a position of Director(News) of online news portal www.somoyjournal.com. He was special correspondent cum Business & Economic Editor of the Daily Ittefaq for more than two decades. 
As an Editor of Business and Economic page, he was responsible to lead business section like as writing and editing Business, Economics, Aviation & tourism, Development related news.
Jamal Uddin is famous for his field, Economic journalism in Bangladesh. He writes column about economy of Bangladesh in editorial page of Ittefaq, gets popularity among the readers. 
He has won the Best Reporting Award 2006 and 2007 by Dhaka Reporters Unity, sponsored by Ministry of Finance and Planning, Bangladesh and Federation of Bangladesh Chambers Of Commerce and Industries (FBCCI). He also won REHAB Best reporter of The Year Award 2012. He won best reporting award of Economic Reporters Forum(ERF) Bangladesh at 2020. Also won Amcham Frontline Journalism Award 2021 by American Chamber of Commerce in Bangladesh. 
He also holds various training fellowships in the field of Development and business reporting.  He is a fellow member of U S International visitors program for journalists’ alumni.
Visited U S A as a guest of U S State department and participated various discussion forums of journalism, visited several newspapers office and TV stations. While the visiting America, he also interviewed by Voice of America as a prolific writer and journalist. Jamal also visited France, Germany, Belgium, China, United Arab Emirates, Singapore, Uzbekistan, Malaysia, Thailand, Srilanka, nepal and India for professional purposes. 

He has successfully concluded Edward R. Murrow program for journalist academic curriculum at Annenberg school for communication of University Of Southern California, California and school for communication of Jackson state University, Mississippi.  
An industry insider, Jamal started his career in early ‘90s and worked for different newspapers and news magazines.

An active member of professional organization, he was elected President (2016) and General Secretary (2011) of Dhaka Reporters Unity. He also served the Economic Reporters Forum, Bangladesh as an assistant general secretary and Finance Secretary of Bangladesh Aviation and Tourism Journalist Association.  He is also a member of national press club, Dhaka Union of Journalist etc.
He is not only a journalist, but a writer. He writes short story and he is the author of three books published at Ekushey  boimela 2004, 2013, 2016  by different publications house.  His book `Media Hypes and Disaster Management: A Case Study of Rana plaza Bangladesh' published by lap-lambert that translated in 8 different languages. As a designated discussant, he participates various TV talk shows on contemporary issues.

He has a vast knowledge about economics, social science; he obtained post graduate degree from University of Dhaka.  In addition to Bengali, he speaks and writes in English. Born in Noakhali, Jamal lives in Dhaka with his parents.

mvsevw`KZv ïiæ beŸB `k‡Ki ïiæ‡Z| eZ©gv‡b  ˆ`wbK Kvj‡ejvi Kbmvwës GwWUi wn‡m‡e Kg©iZ| Gi Av‡M `yB `k‡KiI †ewk mgq a‡i ˆ`wbK B‡Ëdv‡Ki we‡kl cÖwZwbwa I A_©‰bwZK m¤úv`K wn‡m‡e Kg©iZ wQ‡jb| †`‡ki cÖ_g †kÖYxi †ek K‡qKwU cwÎKvq KvR Kivi AwfÁZv| mvsevw`KZvi Rb¨ GdwewmwmAvB I A_©gš¿Yvj‡qi †mŠR‡b¨ `yÕevi n‡q‡Qb wWAviBD ‡miv wi‡cvU© weRqx| ågY K‡i‡Qb †ek wKQz †`k| hy³iv‡óªi †÷U wWcvU©‡g‡›Ui Avgš¿‡Y wfwRUm© wjWvikxc †cªvMÖv‡g Ask †bb wZwb| XvKv wek¦we`¨vjq †_‡K D”PZi wWMÖx AR©bKvix Rvgvj DÏx‡bi i‡q‡Q †emiKvix wek¦we`¨vj‡q LÛKvjxY wkÿKZvi AwfÁZvI|
evsjv‡`‡k A_©‰bwZK mvsevw`KZvi we¯Í…wZKv‡ji Ab¨Zg ‰mwbK| mvsevw`KZvi cvkvcvwk Ki‡Qb †jLv‡jwLi PP©©vI| MíKvi wn‡m‡e BwZg‡a¨ mswkøó gn‡j mybvg AR©b|
Rvgvj DÏx‡bi †jLv‡jwL‡Z AvZ¥wb‡qvM †QvU‡ejv †_‡KB| wjUj g¨vMvwRb Avi ˆ`wbK cwÎKvi mvgwqKx cvZvq cÖKvk beŸB `k‡Ki ïiæ‡ZB| wbR¯^ wjLb‰kjx, wPšÍv-‡PZbvq e¨wZµg| ¯^KxqZv Avi welqщewP‡Î¨ fiv M‡íi Rb¨ cvVK mgv`„Z|
RvZxq †cÖmK¬ve I XvKv wi‡cvU©vm© BDwbwU KZ©„K m`m¨ †jLK m¤§vbbv cÖvß| hy³ wQ‡jb wjUj g¨vMvwRb m¤úv`bv Avi K_vmvwnZ¨ †K‡›`ªi m‡½| †`‡k RvZxq ch©v‡q cÖ_g ev‡ii gZ AbywôZ gyw³hy‡×i Mí Drm‡ei AvnŸvqK wQ‡jb| g‡Â Mí Dc¯’vcbvi bZzb gva¨g Ô‡÷vwi w_‡qUviÕmn M‡íi bvbv dg© wb‡qI KvR K‡i‡Qb| cÖKvwkZ MíMÖš’ wZbwU|


MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by Jason Morrow. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget